শীতার্তদের বাড়িতে বাড়িতে কম্বল নিয়ে হাজির ঈশ্বরদীর যুবলীগ নেতা

নিউজটি শেয়ার লাইক দিন

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি :ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে ঘন কুয়াশার আছন্ন বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন।

শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের সকল মানুষকে। অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে শীতার্তদের বাড়ির দুয়ারে গরম বস্ত্র পৌছে দিচ্ছেন ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান।

শুক্রবার (২০ শে জানুয়ারি ২০২৩) সকাল ১১ টায় (২০ জানুয়ারি) বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের উদ্যোগে ঈশ্বরদী শহরের মশুড়িয়া পাড়া,কামালপাড়া,ঝাড় পাড়া এলাকার অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল তুলে দেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মিলন,ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজান মালিথা,কেন্দ্রীয় বে-সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুশদী হাসান মিলন, সহ প্রমুখ।

এলাকার অসহায় দুঃস্থ মানুষ বলেন,এই শীতে গরম বস্ত্র পেয়ে আমরা আনন্দিত।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *