শাহজালালে ময়লারঝুড়ি থেকে সাড়ে তিন কেজি স্বর্ণেরবার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার ঝুড়ি (ডাস্টবিন) থেকে ৩০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩.৫ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরের বে নম্বর ১২ এর পাশে ডাস্টবিন হতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো এসব স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করে ঢাকা কাস্টম হাউস।

পরিত্যক্ত এই স্বর্ণবারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাইদুল ইসলাম নামে এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবসময় বালগুলো উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত নামে একটা মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *