শাহজালালে দুই কোটি টাকার সোনার বার জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের সিটের নিচ থেকে ২৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত (৩০ এপ্রিল) দুইটার দিকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে স্বর্ণের বার জব্দ করেন। তবে পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও তদন্ত সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।

রাজস্ব্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,  বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত দুইটায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৫০৪৬) তল্লাশি করা হলে বিমানের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ২৮টি বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম, যার বাজারমূল্য প্রায় দুই কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা। শুক্রবার দুপুরে অজ্ঞাত নামে মামলা দিয়ে জব্দকৃত স্বর্ণ্ণ কাস্টমস নিলাম শাখায় জমা দেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *