শার্শা পিস্তল-গুলিসহ একাধিক মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী মাসুদ গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় একাধিক মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা (২৭) একটি বিদেশি পিস্তল-এক রাউন্ড গুলিসহ  গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার দিবাগত সন্ধ্যা (১৮ই আগস্ট) জেলার শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের নাভারন টু সাতক্ষীরা সড়কের দিলু মিয়ার ধানের চাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

সে বেনাপোল পোর্ট থানা এলাকার কাগজপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে শার্শা ও বেনাপোল থানায় ৪টি মামলা রয়েছে।

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, পিস্তল-গুলি সহ গ্রেপ্তার হওয়া মাসুদ রানা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে এর আগে থানায় চারটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে অবৈধ পিস্তল ব্যবহার করে পুরো উপজেলায় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিলো । গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের দিলু মিয়ার ধানের চাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরো একটা অস্ত্র আইনে মামলা দিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *