শার্শায় ১শ’ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোর: যশোরের শার্শায় ১শ’ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে শার্শার গোগা’ বাগানপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে বিজিবি তাদের এসব মাদকদ্রব্যসহ আটক করে। আটককৃতরা হলো গোগা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ইয়াকুব আলী বিষূ (২৭),একই এলাকার মৃত আবুল হাসানের ছেলে মোঃ আবু সায়েম (৩৭) এবং ঢাকা কাফরুল থানার কচুখেত এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে শামীম হোসেন (৩০)।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মঞ্জুর ইলাহী জানান, গোপন সংবাদের মাধ্যমে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। পরে তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *