পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের বিরোধিতা করলেই পড়বে লাশ

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:নাগরিকত্ব আইনের বিরোধিতা করলে লাশ গুনতে হবে। বিরোধীদের এইভাবেই হুমকি দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে চলে যাওয়ারও পরামর্শ দেন।

দিলীপ ঘোষ বলেন, ভারতের যেখানে যেখানে আমাদের দলের সরকার রয়েছে, সেখানে আন্দোলনের নামে সমাজবিরোধীমূলক কাজ চলছে। এদেরও সমাজবিরোধীদের মতো শায়েস্তা করা দরকার। সোমবার পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে উপস্থিত থেকে এই হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ এদিন পশ্চিমবঙ্গের শাসক দল তৃনমূলের দিকে আঙ্গুল তুলে প্রশ্ন তোলেন, ‘নাগরিকত্ব আইন নিয়ে তৃনমূল এখন প্রতিবাদের ঝড় বইয়ে দিচ্ছে। যখন বিলটি রাজ্যসভায় উঠলো, ভোটাভুটি হলো, তখন তৃনমূলের আট জন সাংসদ কোথায় ছিলেন? কেন তারা বিল পাশের সময় সংসদে ছিলেন না?’ তিনি বলেন, ‘একটা সময় তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকারকে অনুপ্রবেশ ইস্যুতে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, আজ কেন উলটো কথা বলছেন?’ দিলীপ ঘোষ বিজেপির নেতা কর্মীদের নির্দেশ দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল স্বরূপ প্রকাশ করে দেওয়ার জন্য।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভেদ সৃষ্টি করছেন, তা বোঝাতে হবে বাংলার মানুষকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ চলে যাওয়ারও পরামর্শ দেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *