শার্শার খেয়াঘাট ব্রিজটি ভেঙ্গে পড়ায় চরম দূরর্ভোগে পথযাত্রীরা

নিউজটি শেয়ার লাইক দিন

সোহাগ হোসেন,বেনাপোল:যশোরের শার্শা উপজেলার শেয়ালঘূনা গাতিপাড়া খেয়াঘাট মোড়ের ব্রিজটি ভেঙ্গে পড়ায় চরম দূরর্ভোগে পড়েছে এ এলাকার পথযাত্রীরা। যে অংশ ভাল আছে সেই অংশেও মাঝখানে বড় ধরনের ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন এ অঞ্চালের কয়েক হাজার পথযাত্রী চলা চল করে। বিপাকে।ব্রিজটি ৫/৬মাস যাবত ভেঙ্গে জরাজির্ণ ফাটল ধরায় যে কোন মুহর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভঙ্গুর ব্রিজটির কারণে বিশেষ করে নিজামপুর, ডিহি,ছুটিপুর,কাশিপুর,কেরালখালি এলাকার পথযাত্রীরা পড়েছে চরম

সরেজমিনে গিয়ে দেখা যায়,ব্রিজটি বিশাল আকারে এক অংশ ভেঙ্গে নিচে পড়ে গেছে। এ ব্রিজ উপর দিয়ে ৪টি ইউনিয়নসহ অসংখ্যা লোক জনের যাতায়াতের এক মাত্র মাধ্যম। এ ব্রিজের উপর দিয়ে ভারি কোন যানবাহন,ছোট প্রাইভেট কারও যেতে পারে না। ব্রিজটি মাঝখানে বিশাল আকারের গর্ত হওয়ায় ব্রিজটির অন্যান্য দিকেও ফাটল দেখা দিচ্ছে । গ্রামের স্থানীরা লাল্টু,সিদ্দক,মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ৫/৬মাস এ ব্রিজটি বড় আকারে ভেঙ্গে নিচে পড়ে যাওয়ায় অন্য পাশে ফাটল দেখা দিয়েছে। যার ফলে স্কুলের শিশুরা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে জীবনের শংষ্কা নিয়ে।

স্থানীয় মহিলা মেম্বর মোছাঃফিরোজা আক্তার টিয়া জানান,ব্রিজটি ভেঙ্গে পড়ায় সাধারন পথচারিদের যাতায়াত করতে চরম দুর্ভগে পড়তে হচ্ছে।সেই সাথে দ্রুত অসুস্থ  কোন রুগীকে গাড়িতে করে ব্রিজের উপর দিয়ে আনা নেওয়া সমস্যা হচ্ছে। ব্রিজটি পুনরায় তৈরি করার জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে নতুন করে বরাদ্দ হলে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটির পূর্ণ নিমান কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *