বিদ্যুতের খুটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: : যশোরে বিদ্যুতের খাম্বায় প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিন নারী নিহত হয়েছে। এঘটনায় এক শিশুসহ আরো চার জন আহত হয়েছেন । শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের শহীদ মসিয়ূর রহমান সড়কের পাশের একটি বিদ্যুতের খাম্বার সঙ্গে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। নিহতরা হলেন যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ এলাকার ইয়াসিন আলীর মেয়ে তানজিলা ইয়াসমিন (২৮), তনিমা ইয়াসমিন পিয়াসা (২৫) ও পিয়াসার খালাত ভাই আরএন রোড এলাকার মঞ্জুর হোসেনের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথী (২৬)। আহত হয়েছেন পিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি (২৮), আফরোজা তাবাসসুম তিথীর মেয়ে মানিজুর (৩), শাহিন হোসেন (২৩) ও হৃদয় (২৮)।
ইয়াসিন আলীর ভাই, নিহত দুইবোনের চাচা আব্দুল কাদের জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি তার ভাতিজি পিয়াসার বিবাহোত্তর সংবর্ধনার কথা ছিল।
পিয়াসার মামা শাহিনুর রহমান ঠাণ্ডু সাংবাদিকদের জানান, শহরের লোনঅফিসপাড়া এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম জ্যোতির সঙ্গে আদদ্বীন সখিনা মেডিক্যালের চতুর্থ বর্ষের ছাত্রী তনিমা ইয়াসমিন পিয়াসার দেড় বছর আগে বিয়ে হয়। আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পিয়াসাকে তাদের তুলে নেওয়ার কথা। সে জন্য জ্যোতির বাড়িতে আলোকসজ্জা করা হয়। পিয়াসা রাতে ফোন করে জ্যোতিকে জানান, তারা আলোকসজ্জা দেখবেন এবং শহর ঘুরবেন। এ কারণে শুক্রবার রাত ১০টার দিকে জ্যোতি তার নিজস্ব মাইক্রোবাস (নোয়া) নিয়ে বের হন। গাড়িতে পিয়াসার বোন তানজিলা, খালাত ভাইয়ের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথী, তার মেয়ে মানিজুর এবং জ্যোতির দুই বন্ধু হৃদয় ও শাহিন ছিলেন। তারা রাতে আলোকসজ্জা দেখে শহরে তাদের স্বজনদের দাওয়াত দিয়ে রাত সাড়ে ১২টার দিকে শহরের পালবাড়ি এলাকা থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) তাসমীম আলম জানান, ঘটনার পরপরই পুলিশ ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল নেওয়ার পর ডাক্তরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে জানায় আধাঘণ্টা আগেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *