শার্শায় ৩০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মফিজুর গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার,যশোর:যশোরের শার্শায় ৩০ কেজি গাঁজাসহ মফিজুর রহমান(৪৫) নামে এক মাদক সম্রাট কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার একডালা নিজামপুর এলাকা থেকে শাশা থানা পুলিশ অভিযান চালিয়ে এবিপুল পরিমাণে মাদকসহ তাকে আটক করেন। আটক মফিজুর শিকারপুর এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে শাশা থানা পুলিশ

 

শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম জানান, মাদকসহ আটক মফিজুর রহমান এলাকার চিহ্নিত মাদক সম্রাট। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। গত রাতে গোপন সংবাদের মাধ্যমে সংবাদ আসে বিপুল পরিমাণে গাঁজা পাচার উদ্দেশ্যে তার বাড়িতে রাখা হয়েছে।

এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। রাতেই তার নামে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। আজ দুপুরের মধ্যে তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য সম্প্রতিতে শার্শা বেনাপোল সীমান্তে মাদক চোরাচালান বেড়েছে বহুগুণে। প্রতিদিন কোটি কোটি টাকার মাদকদ্রব্য পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। যার একেবারে কিঞ্চিত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জব্দ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *