শার্শায় দেড় কোটি টাকার চন্দন কাঠসহ কাভার্ড ভ্যান আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল সংবাদদাতা: যশোরের শার্শায় একটি কাভার্ড ভ্যানসহ দেড় কোটি টাকা মূল্যের চন্দন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শার্শাা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে এ চালানটি আটক করা হয়। জব্দকৃত চন্দনকাঠের ওজন ১ হাজার ৪০ কেজি। তবে এ বিপুল  পরিমাণে চন্দন কাঠ পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি সদস্যরা কাউকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা নাভারনের সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে সড়কের পাশে থাকা ঢাকা মেট্রো অ-১৪-০৫৭৩ নম্বরের একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। পরে ওই কাভার্ডভ্যানটি তল্লাশি করে এক হাজার ৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত চন্দন কাঠের বাজার মূল্য এক কোটি ৫৬ লাখ টাকা।

বেনাপোল বিওপি র কোম্পানি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের মাধ্যমেে জানত পারি ভারত থেকেে পাচার হয়ে আসা বিপুল পরিমানের চন্দন কাঠ একটিিি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানে ঢাকায়় নিয়ে যাওয়া়া হচ্ছে। এ সময় সাতক্ষীরার মোড়ে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরেে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে  এক হাজার ৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *