শার্শায় ২৮ কেজি রুপা উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা গোগা সীমান্ত থেকে ২৮কেজি ২শ’ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করেছে বিজিবি। তবে অজ্ঞাত কারণে পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। শুক্রবার(৭ই আগষ্ট) রাত  ৮ দিকে গোগা গাজিপাড়া সীমান্ত মাঠে অভিযান চালিয়ে এসব রূপান্তর করা হয়।

খুলনা২১ বিজিবির অধিভুক্ত গোগা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মশিয়ুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে,পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান রুপা  গোগা গাজিপাড়া মাঠ দিয়ে পাচার করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৮ কেজি২শত গ্রাম রুপা উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *