শার্শায় ১ কেজি স্বর্ণের বারসহ ভ্যানচালক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ১ কেজি ২২ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুল হোসেন (২৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে গোগা কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করেন গোগা বিওপি’র বিজিবি সদস্যরা

সে শার্শা উপজেলার গোগা কালিয়ানী গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে।

খুলনা বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি  শার্শা সীমান্তের গোগা বিওপির, ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণের স্বর্ণেরবার নিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে গোগা বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেহে তল্লাশি করে নয়টি স্বর্ণের বার জব্দ করেন। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। পরে আটকৃতের বিরুদ্ধে স্বর্ণ প্রচারের মামলা দিয়ে তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *