যশোর-৪, আসনে স্বতন্ত্র প্রার্থী রনজিতের নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে নাটকীয়তা

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু,যশোর প্রতিবেদক: যশোর (বাঘারপাড়া- অভয়নগর)-৪, আসনে স্বতন্ত্র প্রার্থী রনজিতের নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়েছে।

তিনবারের এই সংসার সদস্য চতুর্থ বারের মত নৌকা প্রতীকের নমিনেশন চেয়ে ব্যর্থ হন। অন্যদিকে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলকে দল থেকে নৌকা প্রতীকের মনোনয়ন দেন। মনোনয়নে এ ব্যর্থ হয়ে সাবেক এ তিনবারের সংসদ সদস্য রনজিত কুমার রায় নৌকা প্রতীকের মনোনয়নে বাতিলে জন্য নানা কলা কৌশল তৈরি করে আদালতের দ্বারস্থ হন। সর্বশেষ দুই জানুয়ারী উচ্চ আদালতের রায় নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের পক্ষে যায়। তার পর পরই গতকাল দেশের কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয় নৌকাকে সমর্থন করে রনজিত রায় ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। বিষয়টি নিয়ে অভয়নগর ও বাঘারপাড়া এলাকায় ভোটারদের মাঝে ধুম্রজাল তৈরি হয়।

বাঘারপাড়া সুমন বলেন, তিনি এখনো পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তবে নৌকাকে সমর্থনের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে এলাকায় কোন প্রচার-প্রচারণা ও নেতাকর্মী কোনটাই চোখে পড়েনি।

বাঘারপাড়া চাড়াভিটা এলাকার শরিফুল বিপুল ইসলাম বলেন, তিনি নৌকার মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে এ বছর স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটান। তবে ভোটের মাত্রো আর তিনদিন আছে। কিন্তু এখনো পর্যন্ত এলাকায় তার কোন প্রচার-প্রচারণা নেই। তাছাড়া এলাকায় তার কোন কর্মী সমর্থকদেরও দেখা মেলে না।

বসুন্দিয়া এলাকার ভোটার লিটন জানান, নানা অনিয়ম দুর্নীতির কারণে দল থেকে রণজিৎ রায়কে এবার মনোনয়ন দেয়নি। তারপরও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম দিকে প্রচার প্রচারণা চালান। কিন্তু রনজিত রায়ের একসময়ের নেতাকর্মী সমার্থকরা এখন এনামুল হক বাবুলের নৌকার প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছে।

জানতে চাইলে নৌকা প্রতীকের এনামুল হক বাবুলবলেন, নৌকার মনোনয়ন নিয়ে তিনবারের সংসদ সদস্য হওয়া রনজিত রায় চতুর্থবার মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আমাকে মনোনয়ন প্রদান করেন। তিনি তারপর থেকেই আমার প্রার্থিতা বাতিলের জন্য আদালতে ঘুরতে থাকেন। আদালতেও তিনি তার পক্ষে রায় নিতে ব্যর্থ হন। আমি নির্বাচনের কাজে ব্যস্ত আছি। এমনকি আমার সঙ্গে কারো এ বিষয়ে কোনো কথা হয়নি।

সততা যাচাইয়ের জন্য বুধবার বেলা তিনটা তেইশ মিনিটে রনজিত রায়ের মুঠোফোনের সংযোগ দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো আমি ঢাকাতে আছি। এসব বিষয় এখন কথা বলতে পারব না। রাতে অথবা আগামীকাল যশোরে ফিরে আসবো। এরপর এ বিষয়ে জানাবো বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *