শার্শায় নারীকে পিটিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় জহুরা বেগম (৪২) নামে এক নারী কে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৯শে আগস্ট) রাতে উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে ওই নারীর প্রতিবেশীরা তাকে পিটি হত্যা করেন। জহুরা বেগম উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এ ঘটনায় প্রতিবেশী নারী রুবিনা খাতুনকে আটক করেছে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মৃত্যু দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় রুবিনা নামে প্রতিবেশী এক নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *