স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে শার্শা উপজেলা শার্শা থানাধীন রামুনিয়া সিদ্দিক মুন্সির বাড়ির সামনে অভিযান চালিয়ে র্যাব-৬ সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করে। তবে রাবের উপস্থিত বুঝতে পেরে মাদক ব্যবসায়ী ইকবাল কবির (৩৫) পালিয়ে যায়। ইকবাল উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সোমবার বিকেলে শার্শা উপজেলার রামুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাব উপস্থিতিি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন পালিয়ে যায়। পরে টুপলা দুটি উদ্ধার করে দেখা যায় ২ কেজি গাঁজা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদক মামলা দেয়া হয়েছে।