বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রির্পোটার: যশোরের বেনাপোল সীমান্তে ১০ কেজি গাঁজাসহ রায়হান উদ্দিন মিলন হোসেন (৪০) নামে এক মাদক পাচারকারী আটক হয়েছে।  সোমবার দিবাগত রাত পনে ১১টার দিকে বেনাপোল ধান্যখোলা হাইস্কুলের পিছন থেকে এ বিপুল পরিমানের গাঁজাসহ বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করেন। আটক রাাায়হান উদ্দিন মিলন ৪ নং ঘিবা গ্রামের মীর কাসেমের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ধান্যখোলা এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হচ্ছে। এ খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার চৌকস অফিসার এসআই(নিঃ) মোঃ মাসুম বিল্লাহ, এসআই(নিঃ) শফি আহমেদ রিয়েলের সঙ্গে ফোর্স পাঠানো হয়। সেখানে উপস্থিত হয়ে রাত পনে ১১টার সময়ে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রায়হান উদ্দিন মিলন হোসেনকে আটক করা হয়।  সকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হস্তন্তর করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *