শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে যশোর পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:  ১৪ ডিসেম্বর  শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোরের রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে জাতির সূর্য সন্তানদের স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর জেলা পুলিশের সদস্যরা।

আজ ১৪ ডিসেম্বর সকাল ৮টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর-আলশামস্ দেশকে মেধাশূন্য করতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে। সারা দেশের মত যথাযথ মর্যাদায় যশোরেও দিনটি পালিত হচ্ছে। আজ সকাল ৮টায় জাতির সূর্য সন্তানদের স্মরনে যশোর সদর উপজেলার রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে জেলা পুলিশ যশোর।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ নূর-ই-আলম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *