লালমনিরহাটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীর ভেলাবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) ভোরে দুলালী বাজার এলাকার ৯২১/৬-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে সীমান্ত পিলার ৯২১/৬-এস হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চরকি স্থাপন করে ভারতীর চোরাকারবারীদের সহায়তায় গরু পারাপারের চেষ্টা করে একদল বাংলাদেশি। এতে ৭৫ ব্যাটালিয়ন বিএসএফ এর কৈমারী ক্যাম্পের টহল দলের গুলিতে ২ বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হন। আহত চোরাকারবারিদের সঙ্গে থাকা অন্য চোরাকারবারিরা তাদেরকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে নিজ বাড়িতে অবস্থানকালে তারা মারা যায়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, বিএসফের গুলিতে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *