লরি চালকের ছিটের নিচে মিলল আমেরিকান পিস্তল গুলি ম্যাগাজিন 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে কাভার্ড ভ্যান বা লরি চালকের ছিটের নিচ থেকে ১টি আমেরিকান পিস্তল, দু’টি ম্যাগজিন ও দু’টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার  (২৫শে আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলার চাঁচড়া চেকপোস্টের বিএডিসি (সেচ) অফিসের সামনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও সহকারী চালক ফরহাদ হোসেন(৩২) এবং মোঃ সাকিব হোসেন(১৯)কে পুলিশ হেফাজতে নিয়েছেন।

গ্রেফতারকৃত চালক ফরহাদ হোসেন বেনাপোল ভবারবেড় গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং সহকারী চালক সাকিব হোসেন একই এলাকার আফজাল হোসেন বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় যশোর পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভুঞা বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা গামী ঢাকা মেট্রো-ট-১১-২১৭৭ নাম্বারের একটি কাভার্ট ভ্যানে করে ঢাকাতে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে এএসআই মোঃ নাজমুল হোসেনসহ সঙ্গীয়-ফোর্স নিয়ে চাঁচড়া চেকপোস্টে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানের গতিরোধ করা হয় এবং চালক ও সহকারী চালক ফরহাদ হোসেনএবং মোঃ সাকিব হোসেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেখানো তথ্য মতে চালকের সিটের নিচে থেকে কসটেপ দ্বারা মোড়ানো একটি ৭.৬৫ মডেলের তৈরী আমেরিকান পিস্তল, ২টি পিস্তলের ম্যাগজিন ও ২টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *