define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রগুলিসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী কসাই সেলিম গ্রেফতার - novanews24 novanews24 https://www.novanews24.com/

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রগুলিসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী কসাই সেলিম গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রগুলিসহ যশোরের চৌগাছা সীমান্তের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সেলিম হোসেন ওরফে কসাই সেলিম গ্রেফতার হয়েছে। 

বুধবার (২৯শে নভেম্বর) দিবাগত রাতে জেলার চৌগাছা এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর অভিযানিক একটি দল তাকে গ্রেফতার করে। সে  জেলার চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামের শামসুল হোসেনের ছেলে ।

এ সময়ে তার হেফাজত থেকে একটি দেশীয় পিস্তল, তাজাঁ বুলেট দুই রাউন্ড,  একটি ম্যাগাজিন ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধ্বার করেন যৌথবাহিনীর সদস্যরা।

যৌথবাহিনীর ক্যাপ্টেন নাবিল আম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সেলিম শীর্ষ  সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে দীর্ঘ  দিন ধরে বিভিন্ন সময়ে চাঁদা আদায়, পুকুর দখল, মোটর সাইকেল ও মোবাইল ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সে ভয়-ভিতি দেখিয়ে চৌগাছার ভাদড়া গ্রামের আওয়ামী সমার্থিত নিরীহ জনসাধারণের নিকট থেকে প্রায় ১০ লক্ষ টাকা, বিএনপি সমার্থক আজিজুর রহমান কালুর বউয়ের নিকট থেকে ২ লক্ষ টাকা, জামায়াতে ইসলামী সমার্থক রফিকুল নিকট ৩০ হাজার টাকা নগদ চাঁদা আদায় করেছেন।

এছাড়া সে ভাদড়া গ্রামের আওয়ামী সমার্থকদের পুকুর দখল করে ১০ লক্ষ টাকার মাছ, ধুলিয়ানী ইউনিয়নের পশু ডাক্তার আনোয়ার হোসেনের ১ বিঘা পুকুরের মাছ বিক্রি করে নিয়েছেন। স্থানীয় এক ব্যাক্তির নিকট থেকে একটি মোটর সাইকেল (পালসার ডাবল ডিস্ক) ও স্যামসং মোবাইল ছিনতাই করে নিয়েছেন।  ধুলিয়ানী ইউনিয়নের একাধিক মানুষের নিকট থেকে আনুমানিক ১ কোটি টাকার চাঁদা আদায় করেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন বলেন, সেনাও পুলিশের যৌথ অভিযানে চৌগাছার শীর্ষ সন্ত্রাসী সেলিম হোসেন ওরফে কসাই সেলিম গ্রেফতার করা হয়। দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *