define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); পুলিশের চাকরির পরীক্ষার প্রক্সি দিতে এসে ধরা তিন শিক্ষার্থী - novanews24 novanews24 https://www.novanews24.com/

পুলিশের চাকরির পরীক্ষার প্রক্সি দিতে এসে ধরা তিন শিক্ষার্থী

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু যশোর: যশোরে পুলিশ কনস্টেবলের নিয়োগ পরীক্ষার প্রক্সি দিতে এসে ধরা তিন শিক্ষার্থী।

বুধবার সকাল দশটায় যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে তারা পুলিশের হাতে আটক হন।

 

আটককৃতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মিলন মিয়ার ছেলে শিপন মিয়া রাসেল(২২), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গরজোরিপা গ্রামের সাবুর আলীর ছেলে শামীমুল হক(৩০),ও নেত্রকোনা জেলার সদর উপজেলার দুর্গাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন(২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বুধবার সকাল আটটায় যথারীতিতে পরীক্ষার্থীদের চেকিংয়ের এক পর্যায় আরসিও গেটের ভেতর ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা প্রার্থীর নাম ও ছবি যাচাই-বাচাই করার সময় তিনজন ভুয়া প্রার্থীকে আটক করেন।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই ভুয়া প্রার্থী এবং একটি চক্রের হয়ে দীর্ঘদিন ধরে ভাড়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা দিয়ে আসছিলেন।

তারা সাধারণত টাকার বিনিময় একটি চক্রের হয়ে লিখিত পরীক্ষা দিয়ে থাকেন।। এই চক্রের প্রধান হোতাও বুধবার সকালে কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জালিয়াতির মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *