ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে একটি বৈদ্যুতিক খুঁটি নির্ধারিত গাড়িতে উঠানোর সময় হঠাৎ অন্য একটি যাত্রীবাহী বাসে ঢুকে পড়ায় ১১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে জেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় রাখা ফরিদপুর পল্লী বিদ্যুৎ অফিসের ওই বৈদ্যুতিক খুঁটি গাড়িতে উঠানো হচ্ছিল।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকর কুমার বিশ্বাস বলেন, যাত্রীবাহী বাসটি যশোরের বেনাপোলের দিকে যাচ্ছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।