স্টাফ রিপোর্টার: যশোর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যদের অভিযানে ৯ লাখ ১৫ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ হয়েছে।
এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে,১০৮৭ বোতল ফেন্সিডিল এবং ১৪১ বোতল বিদেশী মদ,৩০ কেজি গাঁজা এবং ৪১০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট।
পহেলা আগস্ট ২০২২ থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত যশোর জেলার বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা এ বিপুল পরিমাণের মাদকদ্রব্য জব্দ করেন।
এসব মাদকদ্রব্য পাচারের দায়ে ৫০ জন আসামি সহ ২৮১ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রদান করেছেন বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান,১৬ আগস্ট ২০২২ তারিখ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি চৌগাছা আন্দুলিয়া সীমান্তের মাধবপুর ব্রিজের পাশে একদল চোরাকারবারি মাদক চোরাচালানের চেষ্টা করছে। বিষয়টি আন্দুলিয়া বিওপিতে কর্মরত সুবেদার মোঃ আবু সাঈদ সরদারকে জানালে তিনি রাত আড়াইটার দিকে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে ২৮২ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
অন্যদিকে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা বেনাপোল সীমান্ত অভিযান চালিয়ে ৬৭ বোতল মদও ৪১০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ধান্যখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা ২০ কেজি গাঁজা ও ১বোতল মদ, শিকারপুর বিওপি ক্যাম্পের সদস্যরা ৮৫ বোতল ফেন্সিডিল, কাশিপুর বিওপি ক্যাম্পের সদস্যরা ২০ বোতল ফেন্সিডিল, মাসিলা বিওপি ক্যাম্পের সদস্যরা ৪০ বোতল ফেন্সিডিল, আন্দুলিয়া বিওপি ক্যাম্পের সদস্যরা ২২৫ বোতল ফেন্সিডিল এবং ৭৩ বোতল মদ এবং চৌগাছা হিজলী বিওপি ক্যাম্পের সদস্যরা ১০ কেজি গাঁজা ও ৪৩৫ বোতল ফেন্সিডিলসহ মোট ১০৮৭ বোতল ফেন্সিডিল এবং ১৪১ বোতল বিদেশী মদ, ৩০ কেজি গাঁজা এবং ৪১০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হন। জব্দকৃত এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৯ লাখ ১৫ হাজার টাকা। তিনি আরো জানান চোরাচালান রোধে যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়ানের সদস্যরা সাদা প্রস্তুত রয়েছে। যে কারণে প্রতিনিয়ত সীমান্ত থেকে বিপুল পরিমাণের স্বর্ণসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে। চোরাচালান রোধে আগামী দিনগুলোতে বিজিবির তৎপরতা আরো বৃদ্ধি করা হবে বলে তিনি জানান।