যশোর সাব-রেজিস্ট্রি অফিসে উপচে পড়া ভিড়, সামাজিক দূরত্ব বুমেরাং

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিনিধি: যশোর সাব রেজিস্ট্রার অফিসে উপচে পড়া ভিড়। কর্তৃপক্ষ সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। সচেতন মহলের দাবি, অফিসের অবস্থাপনার কারণে এখানে আসা লোকজন সামাজিক দূরত্ব মানছেন না । যার ফলে এখানে আসা লোকজনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বহুগুণে।

জমি রেজিস্ট্রি করতে আসা নজরুল ইসলাম জানান, অফিসের অবস্থাপনার কারণে এখানে কেউ সামাজিক দূরত্ব মেনে চলছে না। যে কারণে এখান থেকে  আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বহুগুণে। তাছাড়া সপ্তাহ তিন দিন অফিস চলাই লোকজন পড়েছে অধিক বিপাকে। ৬ দিনের কাজ তিন দিনে শেষ করতে অফিসের লোকজনের বেগ পেতে হচ্ছে। যে কারণে অফিসে লোক সংখ্যা ভিড় হচ্ছে।

বিষয়টি নিয়ে সাব-রেজিস্ট্রার শাহজাহান সর্দারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সপ্তাহে তিন দিন অফিস হওয়ার কারণে লোকজনের ভিড় একটু বেশি হচ্ছে। তবে লোকজন সচেতন না হলে আমরা তাদেরকে কিভাবে ঠেকাবো। গেটে দুই থেকে তিন জন্য লোক সার্বক্ষণিক রাখা হয়েছে ভিড় সামাল দেওয়ার জন্য। কিন্তু অফিসে আসা লোকজন তারা কোন কথা শুনতে চান না। তারা সবাই এসে গেটের কাছে ভিড় করেন। বিষয়টি নিয়ে আমরাও আতঙ্ক আছি বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *