আজ যশোরের ২৭১টি নমুনা পরীক্ষা করে ৭৮টি পজেটিভ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:  আজ  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের ২৭১টি  নমুনা পরীক্ষা করে ৭৮টি নমুনা পজেটিভ হয়েছে। এর মধ্যে যশোরের রয়েছে ৩১টি।

যশোর বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বিষয়টি নিশ্চিত করেছেন।

, বুধবার তাদের ল্যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের নমুনা ছিল ১০৪টি। এতে ৩১টি পজেটিভ ফল দেয়।
এছাড়া মাগুরার ৪৫টির মধ্যে আটটি, ঝিনাইদহের ২৮টির মধ্যে দশটি, বাগেরহাটের ২৯টির মধ্যে সাতটি এবং সাতক্ষীরার ৬৫টির মধ্যে ১৯টি নমুনার পজেটিভ ফল আসে

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *