স্টাফ রিপোর্টার: যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) অভিযানে ১২৮ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ ভান জব্দ হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জীবননগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে যশোর র্যাব সদস্যরা এ বিপুল পরিমাণে ফেনসিডিলসহ পিকআপ ভ্যানটি জব্দ করেন। এঘটনায় মাদক পাচারের সাথে জড়িত থাকার দায়ে দু’জনকে আসামি করে মহেশপুর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে র্যাব সদস্যরা।
পলাতক আসামিরা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লাল পুর গ্রামের দুদ মিয়ার ছেলে কবির হোসেন (৩২)ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জীবননগর পাড়া গ্রামের মৃত আইজেলের ছেলে ইসরাফিল (৩৫)।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জীবন জীবন নগর পাড়া গ্রামে ইসরাফিলের বাড়িতে দুই মাদক ব্যবসায়ী পিকআপ ভ্যানে মাদক বোঝায় করে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযানে গেলে মাদক পাচারকারীরা র্যাব সদস্যদের উপস্থিত বুঝতে পেরে পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা পিকআপ ভ্যানটি লক্ষ করে ধাওয়া করলে জিন্নানগর বাসস্ট্যান্ড এলাকায় মুক্তমঞ্চে পিকআপ ভ্যানটি ধাক্কা খায়। এসময় মাদক পাচারকারীরা পিকআপ ভ্যানটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে পিকআপভ্যানটিতে তল্লাশি করে ১২৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় কবির হোসেন ও ইসরাফিলকে আসামী করে মহেশপুর থানায় দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।