যশোর র‌্যাবের  অভিযানে খেলনা পিস্তল অকি টকিসহ দুই অপহরণকারীসহ ৪ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর র‌্যাব-৬ এর  অভিযানে দুই অপহরণকারী ও দুই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য একটি মোটরসাইকেলসহ আটক হয়েছেন।

এসময়ে র‌্যাব সদস্যরা খালেক নামে অপহৃত এক ব্যবসায়ীকেও উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

যশোর র‌্যাবের  পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ১৪ ই ডিসেম্বর শেরপুর থানার একটি অপহরণ মামলার সূত্র ধরে র‌্যাব-৬ এর  সদস্যরা জানতে পারে অপহরণকারীরা আবুল খালেক (৪৭) নামে এক ব্যবসায়ীকে মাগুরায় অপহরণ করে আটকে রেখেছে । অপহরণের বিষয়টি যশোর র‌্যাব  সদস্যরা অনুসন্ধান করে নিশ্চিত হয়। এরপর মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মাগুরা জেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্য জাহাঙ্গীর হােসেন(৩৩) ও ইয়াসিন আলী (২৫) নামে দুই অপহরণকারী কে  আটক করা হয়। এসময়ে তাদের জিম্মা থেকে অপহৃত আব্দুল খালেককে ও উদ্ধার করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি অকি টকি ও জব্দ করে র‌্যাব  সদস্যরা।

আটক অপহরণকারী জাহাঙ্গীর হোসেন মাগুরা কাশিনাথপুর এলাকার নায়েব আলী শেখের ছেলে ও ইয়াসিন আলী একই এলাকার আনসার মোল্লার ছেলে। পরে আটককৃতদের শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন যশোর র‌্যাব-৬ এর ক্যাম্পের  লে: কমান্ডার এম নাজিউর রহমান।

https://www.novanews24.com/wp-content/uploads/2021/12/20211214_224148_resized.jpg
মোটরসাইকেল আন্তঃজেলা চোর চক্রের সদস্য নয়ন ও বিপু

অন্যদিকে যশোর র‌্যাব-৬  এর সদস্যরা সোমবার রাত দশটার দিকে মাগুরা জেলার শালিখা উপজেলার দরি সোলাই বাজারে ব্রীজের পূর্ব পাশে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছেন। আটককৃতরা হলেন, মাগুরা জেলার সদর উপজেলার বুজরাে শ্রী কন্ঠী গ্রামের সাখাওয়াত মোল্লার ছেলে নয়ন মােল্লা(২৫) ও মাগুরা সদর উপজেলার চাঁদপুর এলাকার মৃত্যু রেজাউলের ছেলে বিপু (৩০)। এসময়ে র‌্যাব-৬ এর সদস্যরা তাদের কাছ থেকে একটা আরটিআর মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করেন। পরে আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে মাগুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান যশোর র‌্যাব-৬ এর ক্যাম্পের  লে: কমান্ডার এম নাজিউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *