নিজস্ব প্রতিনিধি,যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় আজ ইংরেজি ১ম পত্রে ৬৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ইংরেজি প্রথমপত্রে ১ লাখ ৫২ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫২ হাজার ১২৫ জন। এছাড়া পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র ।
যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইংরেজি প্রথমপত্র বিষয়ের পরীক্ষা শুরু হয়। এদিন এ বোর্ডের ১০ জেলায় বিভিন্ন কেন্দ্রে মোট ৬৭৪ জন অনুপস্থিত ছিল। এছাড়া কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে খুলনা জেলার বেলফুলিয়া কেন্দ্রে ১ জন ও শিয়ালী কেন্দ্রে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।