যশোর বিলাসবহুল গাড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

নিউজটি শেয়ার লাইক দিন

 তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে সিএইচআর বিলাসবহুল প্রাইভেটকার গাড়িতে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শনিবার (১লা আগস্ট) দিবাগত রাতে সাড়ে ১২ টার দিকে শহরের পালবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ বিলাসবহুল গাড়িসহ মাদক কারবারিদের আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

আটককৃতরা হলেন, যশোর জেলার চৌগাছা উপজেলার ফুল সারা ইউনিয়নের আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে  মনিরুজ্জামান (৩৫) ও যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকার মৃত মীর ইসলাম আলীর ছেলে মোঃ এরশাদ আলী (৪০)।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ কামরুজ্জামান বলেন , আমি সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম পরিচালনা করে যশোর কোতয়ালী পালবাড়ী মোড়ের গড়াই পরিবহন কাউন্ডারের বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপেস্টা করাকালীন রাত অনুমান ০০.৩০ ঘটিকায় ক্যান্টনমেন্ট হতে পালবাড়ীর দিকে আসার সময় একটি লাল রং এর CHR প্রাইভেটকারের ড্রাইভার মোঃ মনিরুজ্জামান (৩৫) কে গাড়ী থেকে নামিয়ে দেহ তল্লাশীকালে সে স্বীকার করে তার গাড়ীর মধ্যে ইয়াবা ট্যাবলেট আছে। তার দেখানো মতে সামনের দুই সিটের মাঝের টুলবক্সের মধ্য হতে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫(পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং তার গাড়ীটি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামানের দেওয়া তথ্যমতে কোতয়ালী থানাধীন কচুয়া ইউনিয়ন এর মাথাভাঙ্গা দেয়াপাড়া হতে মীর ইসলাম আলীর ছেলে এরশাদ আলীকে রাত ২.১৫ ঘটিকায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সর্বমোট ২০৫ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালত হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *