যশোর পরিবার পরিকল্পনার ২৬ জন করোনায় আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোর জেলায় পরিবার পরিকল্পনায় কর্মরত ডাক্তার সহ ২৬ কর্মকর্তা ও কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন জেলার উপ-পরিচালক মুন্সি মনোয়ার হোসেন।

উপ-পরিচালক ডা: মুন্সি মনোয়ার হোসেন জানান, জেলার ৮২১ জন কর্মকর্তা-কর্মচারী মধ্যে ইতিমধ্যে ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যাদের অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অনেকে কাজে যোগ দিয়েছেন। তবে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া কয়েকজনের দেহে আবারো করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। তাদেরকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *