যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর কেন্দ্রীয় কারাগারে তোরাব আলী সেখ (৫৭) নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী (৩৮৯১/ এ) আসামির মৃত্যু হয়েছে।

রবিবার(৩০শে জুলাই )রাত ১টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি-মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খড়িবাড়িয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।

জানতে চাইলে যশোর কেন্দ্রীয় জেলখানার জেল সুপার সুরাইয়া আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাগুরা জেলা দায়রা জজ আদালত একটি হত্যা মামলায় তোরাব আলীকে ২০০৫ সালের ৩০ জানুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন কারাগারে ছিলেন।

২০২০ সালে ১৬ নভেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আসে। তার শারীরিক অবস্থা খুব একটা খারাপ ছিলো না। রবিবার দিবাগত রাত ১টা ২৫মিনিটে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পরে জরুরী বিভাগের চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

জানতে চাইলে হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার আসিফ মোহাম্মদ আল হাসান বলেন, আনুমানিক রাত দুইটার দিকে জেল কর্তৃপক্ষ তোরাব আলীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধাঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান ।

 

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *