যশোরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে ৮ কেজি গাঁজাসহ রায়হান সুলতান (২৭) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আটটার দিকে জেলার সদর উপজেলার ইছালী ইউনিয়নের হুদা রাজাপুর গ্রামের প্রভিটা হ্যাচারির সামনে অভিযান চালিয়ে তাকে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ গ্রেফতার করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৬ এর সদস্যরা।

গ্রেপ্তার হওয়া রায়হান ওই এলাকার তিন নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/09/Gaza.jpg

যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৬ এর কোম্পানীর ফ্লাঃ লেঃ রাসেল জানান,মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের হুদা রাজাপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।। এরপর রাত ২০.১৫ দিকে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ২টি মোবাইল এবং ২ টি সিমকার্ড জব্দ করা হয়। সকালে গ্রেফতারকৃত ওই যুবকের বিরুদ্ধে  মাদক আইনে মামলা দিয়ে তাকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *