তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে ৭০ লাখ টাকার চারটি স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস (৩১) নামে এক পাচারকারী আটক হয়েছে।
সে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বনমালীপুরের জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে। জব্দকৃত স্বর্ণের ওজন ৪৬৬.৪৬ গ্রাম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, স্বর্ণ সহ গ্রেপ্তাকৃত অমিত বিশ্বাসের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।