স্টাফ রিপোর্টার: যশোরে জেলি পুশ করা ২৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে র্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত। জব্দকৃত এসব চিংড়ি মাছের বাজার মূল্য ২ লাখ টাকা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে আরবপুর এলাকায় হাইওয়ে রাস্তার ওপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে একটি মাছের ট্রাক আটক করেন র্যাব-৬ এর ভ্রাম্যমান আদালতের টিমটি। এরপর তাতে তল্লাশি করে ১৬টি ককসিট ভর্তি জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করেন।
সময় উপস্থিত ছিলেন, যশোর র্যাবের কোম্পানী কমান্ডার লে. নাজিউর রহমান, র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এইচ. এম শফিকুর রহমান, যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা।
এরপর মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। একই সাথে এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ওই মাছের মালিক মাম্পি এ্যান্ড প্রান্ত ফিস প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগীবাছী গ্রামের রনজিৎ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

যশোর র্যাবের কোম্পানী কমান্ডার লে. নাজিউর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে তারা জানতে পারেন একটি ট্রাকে জেলি পুশ করা চিংড়ি মাছ সাতক্ষীরা থেকে যশোর হয়ে ঢাকার দিকে যাচ্ছে। তাৎক্ষণিক তারা আরবপুরে অবস্থান নেন। রাত সাতটার পর থেকে প্রায় ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি মাছ ভর্তি ট্রাক তাদের সন্দেহ হয়। পরে ট্রাকটি তল্লাশি করেন তারা। ওই ট্রাকের মধ্যে ১৬টি ককসিটে থাকা চিংড়ি মাছে জেলি পুশ করার বিষয়টি প্রমাণ পাওয়া যায়। এক পর্যায়ে মালিকপক্ষ তা স্বীকারও করেন। পরে ওই ব্যবসায়ী কি এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে যেলি পুশ করা মাছগুলো মাটি দিয়ে পুঁতে ফেলা হয়। উল্লেখ্য ভ্রাম্যমাণ আদালতের দলটি এর আগেও বিপুল পরিমাণে জেলিযুক্ত চিংড়ি মাছ আটক করে পুড়িয়ে ধ্বংস করে। কিন্তু কিছু সময় পরে একটি সংঘবদ্ধ চক্র ওইসব মাছ সংগ্রহ করে আবার বিভিন্ন স্থানে বিক্রি করছিলো। সে বিষয়ে জানাজানি হওয়ার পর গতকাল রাতে মাছগুলো আটকের পর মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।