যশোরে ২৪ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ডলার গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ২৪ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ইব্রাহীম ওরফে ডলার ওরফে ডুইং গ্রেপ্তার হয়েছে।

সোমবার (২৩শে জুন) রাত ১০টার দিকে যশোরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন,অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ২৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১টি খুন,৬টি অস্ত্র, ৬টি বিস্ফোরক, ৮টি মাদক, ২টি দ্রুত বিচার সহ ২৪টি মামলা রয়েছে। তার মধ্যে ৫ টি গ্রেফতার পরোয়ানা ভুক্ত। সে ষষ্ঠী তলা এলাকার সেলিমের পালিত পুত্র। তার প্রকৃত বাবা বাচ্চু মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল  হক ভূঁইয়া।

তিনি বলেন, গ্রেফতারকৃত ইব্রাহীম ওরফে ডলার ওরফে ডুইং যশোরে একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১টি খুন,৬টি অস্ত্র, ৬টি বিস্ফোরক, ৮টি মাদক, ২টি দ্রুত বিচার সহ ২৪টি মামলা রয়েছে। তার মধ্যে ৫ টি গ্রেফতার পরোয়ানা ভুক্ত মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল রাতের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে রেল গেট এলাকার অবস্থান করছে। এ সময়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাজেশ কুমার দাশ, এসআই কামাল হোসেন, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা টিম সেখানে পাঠানো হয় । রাত দশটার দিকে তারা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *