যশোরে ১০ কেজি গাঁজা ফেলে পালালো মাদক কারবারী

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়া খেয়ে ১০ কেজি গাঁজা ফেলে পালালো মাদক কারবারীরা।

শনিবার (১৬ই সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে জেলার চৌগাছা চাঁনপুর মোড়ে মৃত নাজমুল ইসলাম নজুর বাড়ির সামনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালালে মাদক কারবারীরা এসব মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জেলার চৌগাছার চাঁনপুর মোড়ে মৃত নাজমুল ইসলাম নজুর বাড়ির সামনে দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। এসময়ে আমার নেতৃত্বে এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা গোয়েন্দা পুলিশের উপস্থিত বুঝতে পেরে ১০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *