স্টাফ রিপোর্টার : যশোরে কাভার্ডভ্যানের চাপায় হাসিবুল হোসেন নিশান (১৭) নামে এক কলেজছাত্র মারা গেছে।
রবিবার বেলা সোয়া ১১টার দিকে যশোর শহরের ঢাকারোড এলাকায় পলিটেকনিক ইনসটিটিউটের পাশে ঘটে।
পুলিশ কাভার্ডভ্যানটি (ঢাকামেট্রো-ট-১১-৭৬৮৭) আটক করলেও চালক পালিয়ে যায়।
নিহত নিশানের বাবা যশোর শহরের খড়কী এলাকার বাসিন্দা শওকত হোসেন বলেন, আমার ছেলে নিশান যশোর কলেজের একাদশ শ্রেণির ছাত্র। কলেজ মাইগ্রেট করে আজ মোটরসাইকেলযোগে সরকারি সিটি কলেজের ভর্তির জন্যে যাচ্ছিল। ওইসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
যশোর কোতোয়ালি থানার এসআই রাশেদুজ্জামান বলেছেন, সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ দেখতে পাই, পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল। মরদেহ উদব্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।