নিজস্ব প্রতিনিধ: সমাজ সেবাই বিশেষ অবদান রাখায় জাগরণী চক্র ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মো. আজাদুল কবির আরজুকে ‘সম্মানসূচক ডক্টরেট’ ডিগ্রি প্রদান করেছে ভারতের গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি। গতকাল ৩০ নভেম্বর দণি ভারতের চেন্নাইয়ের রাজা আন্নামালাই মান্দ্রমে আয়োজিত অনুষ্ঠানে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির সমাবর্তন উপল্েয বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. প্রতাপসিং তিউয়ারি আরজুর হাতে এসম্মানসূচক ডক্টরেট সার্টিফিকেট তুলে দেন। উল্লেখ্য আজাদুল কবির আরজু গত ৪৪ বছর ধরে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগষ্ঠীকে সেবা দিয়ে নিজেকে নিবেদিত রেখেছেন।