ধর্মঘটের ডাকে বেনাপোলে জ্বালানি তেল বিক্রয় বন্ধ

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃ ট্যাংলরী মালিক শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীদের ১৫ দফা দাবি বাস্তবায়নের ল্েয খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু করেছে পেট্রোল পাম্প মহাজনরা। এতে ভোগান্তি পোহাত হচ্ছে সাধারণ ক্রেতাদের।১লা ডিসেম্বর রোববার ভোর ৬ টা থেকে জ্বালানি তেল বিক্রয় বন্ধ করে দিয়েছে শার্শা উপজেলার সকল পেট্রোল পাম্প মহাজনরা।
পেট্রোল পাম্প ধর্মঘটের বিষয়টি জানা না থাকায় তেল নিতে এসে গ্রাহকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকে আবার তেল সংকটের কারনে জরুরী প্রয়োজন গন্তব্যে যেতে পারছেন না। বেনাপোল বন্দরে ট্রাক চালকেরা জানান, বন্দর থেকে পণ্য বোঝায় করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার কথা রয়েছে । কিন্তু পাম্পে তেল বিক্রয় না হওয়ায় পণ্য বোঝায় করতে পারচ্ছিনা। সাধারণ ক্রেতারা বলেন,সরকার দূর্ণিতিবাজদের যেভাবে শুদ্ধি অভিযান করেছিল ঠিক সেভাবে এই ধর্মঘটবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর দাবী জানান।

শাহাজালাল ফিলিং ষ্টেশনের ম্যানেজার মোস্তফা জানান, ১৫ দফা দাবিতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তেল বিক্রয় বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পেট্রোল পাম্পে তেল বিক্রয় বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *