ঝিকরগাছায় একাধিক মামলার আসামি আটক     

নিউজটি শেয়ার লাইক দিন
শার্শা প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছায় আব্দুল মান্নান (৪০) নামে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার বড় পোদাউলিয়ার মাঠের একটি ঘের থেকে তাকে আটক করা হয়। তার নামে  ঝিকরগাছা থানা সহ বিভিন্ন থানায় চাাঁদাবাজি, ছিনতাই, নারীধর্ষন,মাদকসহ ৫/৬টির ও বেশি মামলা রয়েছে। আটক আব্দুল  মান্নান ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়পোদাউলিয়া গ্রামের মতিয়ার দফাদারের ছেলে।
বাঁকড়া পুলিশ ফাড়ির তদন্ত ওসি শেখ শাহিনুর রহমান  জানান, গোপন সংবাদে জানতে পারি, একাধিক মামলার আসামি আব্দুর মান্নান দীর্ঘদিন পর এলাকায় ফিরে এসে অবস্থান করছে।
এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ আব্দুল মান্নানকে আটক করে।
আটককৃত আসামিকে প্রাথমিক পর্যায়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করার মধ্যে দিয়ে যশোর কোর্ট আদালতে প্রেরন করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *