যশোরে স্কুলের সেফটি ট্যাংকে নারীর অর্ধগলিত মৃতদেহ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর স্কুলের সেফটি ট্যাংকের ভিতর থেকে  ফাহিমা খাতুন নামে এক নারীর অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফাতিমা খাতুন সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাতপাখিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মৃতদেহটি নরেন্দ্র পুর হাই স্কুলের শিক্ষকরাও স্থানীয়রা। যশোর কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর বারোটার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ বিশ্বাস বলেন, আজ সকাল ১০টার দিকে আমি স্কুলে আসি। তখন স্কুলের শিক্ষকরা ভবনের পিছনে বাথরুমের দিক থেকে দুগন্ধ আসছে বলে জানান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় অনেক সেখানে আসেন। পরে দেখা যায় সেফটি ট্যাংকের মধ্যে অর্ধ গলিত মধ্যবয়সী এক নারীর মৃতদেহ পড়ে আছে। সাথে সাথে পুলিশকে জানালে পুলিশ দুপুরে দিকে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।  ওই নারীকে আশপাশের কোথা থেকে এখানে নিয়ে এসে হত্যা করে নির্জন স্থানে সেপ্টিট্যাংক লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানার অফিস ইনচার্জ (ওসি) তাজুল ইসলামের কয়েকবার সংযোগ দিয়েও তাকে ফোনে পাওয়া যায়নি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *