স্টাফ রিপোর্টার: ভারতে পাচারের জন্য নিয়ে আসার সময়ে সাড়ে ৪ কেজি ওজনের ১৩ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক হয়েছে। আটককৃতরা হলেন, ফরিদপুর রাজবাড়ী বহরপুর বালিয়াকান্দি এলাকার বাহাদুর মণ্ডলের ছেলে আক্তার হোসেন মন্ডল (৩০), ও ফরিদপুর রাজবাড়ী নন্দনপুর হোগলাডাংগী গ্রামের মৃত আব্দুদুল গনি মিজির ছেলে মোঃ হোসেন মিজি (৩৭)। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাজার এলাকায় ফেম পরিবহনের একটি বাসে তল্লাশি করে এ বিপুল পরিমানের স্বর্ণ সহ দুই পাচারকারী আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সে দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সাথে জড়িত ছিল। জব্দকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৫শ’ ৪০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।
যশাের ব্যাটালিয়ন ৪৯ বিজিবি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম
রেজা বলেন, স্বর্ণসহ আটক দুই পাচারকারি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সোনা পাচার করে আসছিল। শনিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুই পাচারকারী শরীয়তপুর থেকে ছেড়ে আসা ফেম পরিবহনে বিপুল পরিমানের স্বর্ণ নিয়ে বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে। পরিবহনটি যশোর মাগুরাাা সড়কের বাহাদুরপুর বাজার এলাকায় পৌঁছালে বাসটির গতিরোধ করে দুই পাচারকারী আটক করাা হয়।এরপর তার দেহে তল্লাশি করে ১৩টি সোনার বার জব্দ করা হয়। বিকালে তাদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।