ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার (২১ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের এখনও পরিচয় দেবো নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
কানাইপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাসেল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, যশোর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক রোববার সকাল নয়টার দিকে ফরিদপুরের মধুখালী মাছকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের ৬যাত্রী ঘটনাস্থালেই নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের আরো অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহত ও নিহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় শনাক্তকরণে চেষ্টা চলছে বলে তিনি জানান।