নিজস্ব প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরকত নামে এক যুবলীগ নেতার হাতে জনসমক্ষে রিপন নামে এক যুবক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার দুপুর দুইটার দিকে জেলার বাঘারপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।নিহত রিপন বাঘারপাড়া শহরের মহিরন এলাকার মনিরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন গাড়ি়ী চালক। খুনি বরকত যশোর বারান্দি মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। একাধিক মামলার আসামি ও যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক। এঘটনায় বিক্ষুব্ধ জনতা বরকতকে আটক করে গণপিটুনি দেয় পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বরকতকে উদ্ধার করে থানা নিয়ে যায় ।
প্রত্যক্ষদর্শীরা জানান,রোববার দুপুর ২টার দিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্যাক্সিস্ট্যান্ডে ভাড়ার টাকা নিয়ে বরকত ও রিপন এর মাঝে কথা কাটাকাটি হয়। এপর্যায়ে বরকত তার পকেট থেকে চাকু দিয়ে রিপনকে উপযুক্তপুরি কোপাতে থাকে । এসময়ে আশপাশের লোকজন এসে রিপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাালে পাঠান । এদিকে বিক্ষুব্ধ জনতা বরকতকে আটক করে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে বরকত কে উদ্ধার করে থানাতে নিয়ে যায়।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপন কে হত্যা করা হয়েছে। হত্যাকারী বরকত কে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে এ ঘটনার সাথে অন্য কোন ঘটনার সম্পৃক্ততা আছে কিনা। তবে খোঁজ নিয়ে জানা গেছে বরকত যশোরের স্থানীয় আওয়ামী লীগের নেতা। তার নামে একাধিক মামলাও রয়েছে বলে তিনি জানান।