কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় ২৪ টি স্বর্ণের বার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

কলারোয়া প্রতিনিধি : ভারতে পাচারকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন চার কেজি ৫৪০ গ্রাম ।
রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার কেঁড়াগাছি গফফারের ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেননি বিজিবি সদস্যরা।
কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন ওই সীমান্ত দিয়ে সোনা চোরাচালান হচ্ছে। পরে তার নেতৃত্বে টহলরত সদস্যরা বাংলাদেশ অভ্যন্তরে কেঁড়াগাছি গফফারের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৪টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে; যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম।
উদ্ধার করা সোনার বর্তমান আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *