যশোরে যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : যশোর চাচঁড়া ব্রাহ্মণপাড়া শ্মশানের পাশ থেকে রনি হোসেন (২৫) নামে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রনি চাচঁড়ায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ কল্পের বাবু মিয়ার ছেলে।

রবিবার (২ অক্টোবর ২০২২) রাত ৮টার দিকে চাচঁড়া ব্রাহ্মণপাড়া শ্মশানের পাশ থেকে মৃত দেহটি উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

নিহতের পরিবার জানায়, শনিবার সন্ধায় আতিয়ার নামে এক ব্যক্তি তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপরে সে আর বাড়িতে ফেরেনি। তাকে ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ গলাকাটা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তারা তাকে কি কারণে হত্যা করেছে? সে বিষয়ে তদন্ত চলছে। এরপরেই পুলিশ ঘাতকদের ধরতে অভিযান চালাবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *