যশোরে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে চয়ন দাস (১৭) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৪ শে ফেব্রুয়ারী) দিবাগত রাত বারোটার দিকে যশোর সানতলা কলাবাগান এলাকায় সন্ত্রাসীরা তাকে উপযুক্তপরি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত চয়ন দাস যশোর সদর উপজেলার চিরুমনকাঠী ইউনিয়নের দাসপাড়া গ্রামের নয়ন দাসের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার(২৪শে ফেব্রুয়ারী) দিবাগত রাতে কয়েকজন বন্ধু মিলে হাসপাতালে রোগী দেখতে যান। সেখান থেকে রাত বারোটার দিকে একটি ইজিবাইক নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে যশোর সানতালা এলাকার কলাবাগান নামক স্থানে নামেন। কিছু সময় পর কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছরিকাঘাত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে সাথে সাথে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময়ে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।

কারা হত্যা করল চয়নকে ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তার তরিকুল ইসলাম বলেন, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কয়েকজন যুবক নিহত চয়ন দাসকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এ চিকিৎসক।

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের মুঠোফোনে কয়েকবার সংযোগ দিলে তিনি তার ফোনটা রিসিভ করেননি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *