যশোরে মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: দেশের বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাছরাঙা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি রাহুল রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) রাজিবুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এবং তথ্য সম্পাদক একরামুল চৌধুরী।

বক্তারা বলেন, মাছরাঙা টেলিভিশন বিগত ১৪ বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানসম্পন্ন অনুষ্ঠান সম্প্রচার এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও চ্যানেলটি পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে নির্ভীকভাবে কাজ করে যাবে।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *