দুদকের মামলায় সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে

নিউজটি শেয়ার লাইক দিন

রাজশাহী প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।

দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার মামলার ধার্য তারিখে তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার আবুল কালাম আজাদ বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিজের ফ্ল্যাটে বসবাস করেন। তিনি রাজশাহীর জেলা রেজিস্ট্রার ছিলেন। অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ১৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে রাজশাহীতে একটি মামলা করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *