define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); যশোরে ভুয়া অতিরিক্ত সচিব আটক - novanews24 novanews24 https://www.novanews24.com/

যশোরে ভুয়া অতিরিক্ত সচিব আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারী সুযোগ-সুবিধা গ্রহণের সময়ে যশোর সার্কিট হাউজে মোঃ আব্দুস সালাম নামের এক প্রতারক আটক হয়েছে।

সে মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের এহালানচি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে।

মঙ্গলবার দুপুরে তাকে আটক করে যশোর কোতোয়ালী থানা পুলিশ।

জানা গেছে, তিনি গত তিন মাসে তিনবার সার্কিট হাউজে উঠে নিজেকে কখনো রংপুরের জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে ওঠার পর থেকে যশোর রেলস্টেশন থেকে সরকারী গাড়ি ব্যবহারের চেষ্টাও করতেন তিনি। তিনি আগে কাশেম নামের একটি বেসরকারী ফার্মে চাকরি করতেন বলে জানা গেছে।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত বলেন, বুধবার আব্দুস সালাম সার্কিট হাউসে উঠেন সচিব পরিচয়। পরে সার্কিট হাউজের কর্মকর্তাদের তার গতিবিধি সন্দেহ হয়। বিষয়টি জেলা প্রশাসককে জানান। সাথে সাথে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার উপস্থিত হন। তারা প্রতারকের আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে স্থানান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *